বেলুচিস্তানে বিস্ফোরণে হতাহত ১৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রোববার একটি বাজারে বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। রোববার সকালে বেলুচিস্তানের বারখানের রাখানি বাজারে বিস্ফোরণ ও হতাহতের ওই ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। ....
