ঘোড়া ও বোকা গাধা
এক ছিল কুমোর। তার একটি ঘোড়া আর একটি গাধা ছিল। কুমোর কোথাও বেড়াতে গেলে ঘোড়ায় চেপে যেত। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। পাঁচ পাঁচবার প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। এই ঘোড়া কুমোরকে অনেক সম্মান এনে দিয়েছিল। তাই কুমোর ঘোড়াকে অনেক ভালো ভালো খাবার দিত। অনেক আদর-যত্ন করত। আর কুমোর গাধার পিঠে মালের বোঝা আনা-নেওয়া করত। ঘোড়া ও গাধা কুমোরের খুব উপকার করত। ....
