ত্রিশালে মানবতাবিরোধী অপরাধে ৬ আসামির মামলার রায় সোমবার
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের ছয়জনের বিরুদ্ধে হওয়া মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করে রোববার এই আদেশ দেন। ....
