নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচানো সেই দুলালের পরিবারের পাশে ইউএনও
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজের জীবন উৎসর্গ করে বাসের যাত্রীদের প্রাণ বাঁচানো সেই বীর হেলপার দুলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৩১ মে) সকালে উপজেলার কেজিস্কুল পাড়া দেওয়ানের খামার গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ। ....
