রায়গঞ্জে জনগুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী সংস্কার, কমেছে জনদুর্ভোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বরের বেহাল সড়ক নিয়ে সংবাদ প্রকাশের পর তা অস্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) রায়গঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ নিজ উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে ইট ও রাবিশ ফেলে চলাচলের উপযোগী করে দেন। এতে কয়েকদিন ধরে কাদা-পানির কারণে চরম ভোগান্তিতে থাকা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ....
