পাঁচশর বেশি শিশু অপহরণকারী গ্রেফতার: সংঘবদ্ধ চক্রগুলোকে দমন করা জরুরি
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ২০০০ সালে আইন করা হয়েছিল। এই আইনের আওতায় আছে ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন ও হত্যা, অপহরণ, যৌন নিপীড়ন, আত্মহত্যায় প্ররোচনা, দাহ্য পদার্থ দিয়ে ক্ষতি করা, ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানির মতো অপরাধ। এ আইনের মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে জন্য বেশ কিছু বিধিও জারি করা হয়েছিল। কিন্তু আইন পাসের ২৩ বছর পরও নারী ও শিশুর প্রতি সহিংসতা না কমার ঘটনা উদ্বেগজনক। ....
