জাতীয় সংসদ সচিবালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে আয়োজিত এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’। প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল ও কলেজের নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়। ....
