মসজিদে, গাছের তলায় শিশুদের ফেলে যাচ্ছেন সিরিয়ার মায়েরা
তিন বছর বয়সি হিবাতুল্লাহ। কুড়িয়ে পাওয়া এই মানবশিশুকে পরিবারের মতো বড় করে তুলছেন বৃদ্ধ ওসমান। আমি তাকে বাড়িতে এনে স্ত্রীকে বলেছিলাম, ‘আমি তোমার জন্য উপহার এনেছি’, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত হাজানোর ৫৯ বছর বয়সি বৃদ্ধ বলছিলেন এ কথা। তিনি শিশুটির নাম রেখেছেন হিবাতুল্লাহ, যার অর্থ ‘আল্লাহর উপহার’। সিদ্ধান্ত নিয়েছেন নিজের পরিবারের সদস্য হিসেবে তাকে বড় করবেন। খবর ফ্রান্স টোয়েন্টিফোরের। ....
