অরক্ষিত হাতিরঝিল: লাশ পড়ে, রহস্য উদঘাটন হয় না
রাজধানীর অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন এলাকা হাতিরঝিল। সন্ধ্যার পর নানা রঙের আলোর ঝলকানিতে আরও মোহনীয় হয় এলাকাটি। রাত একটু বাড়ার পর প্রায় বিভিন্ন অপরাধকর্ম, এমনকি ছিনতাই, ধর্ষণ, অজ্ঞাত কারণে মৃত্যু হয়ে লাশ পড়ে থাকা ও হত্যার মতো ঘটনায় মলিন হয়ে যায় এ সৌন্দর্য। নেই পর্যাপ্ত নিরাপত্তা। দিনের বেলায় পুলিশের দেখা মিললেও রাতে নিরাপত্তা বলতে কিছুই থাকে না। এ সুযোগ নিয়ে ....
