এনসিপি কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি : আদীব
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি যুগপৎ আন্দোলনে যাচ্ছে বলে একটি সংবাদমাধ্যমে আসা খবরকে বিভ্রান্তিকর মন্তব্য করে তা নাকচ করে দিয়েছেন তিনি। ....
