ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের পানির প্লান্ট বন্ধ, রোগী ও স্থানীয়দের ভোগান্তি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানিশোধনাগারটি গত ২৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে। ২০২২ সালে পিরোজপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এই প্লান্টটি স্থাপন করেছিল। এটি হাসপাতাল ও আশপাশের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। রোগীরা প্রতি লিটার পানি এক টাকায় সংগ্রহ করতে পারতেন। ....
