চীন থেকে বাংলাদেশগামী কার্গো জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ
ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন বিস্ফোরকবোঝাই রাসায়নিক বহনকারী একটি কার্গো জাহাজ জব্দ করেছে। ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। চীন থেকে বাংলাদেশগামী এই বিপুল রাসায়নিক দিয়ে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে বলে জানানো হয়েছে। ....
