কর্মক্ষেত্রে সততা : বসকে মিথ্যা না বলে পরিস্থিতি সামলানোর উপায়
কর্পোরেট দুনিয়ায় ভুল করাকে অনেকেই ‘অযোগ্যতা’ হিসেবে দেখেন। এই ভয় থেকেই কর্মীরা প্রায়শই নিজেদের ভুল ঢাকতে মিথ্যার আশ্রয় নেন। ডেডলাইন মিস হলে ‘ইন্টারনেট ছিল না’ কিংবা কাজে ভুল হলে ‘অন্যের দোষ’—এমন হাজারো অজুহাতে আমরা প্রতিনিয়ত পার পাওয়ার চেষ্টা করি। কিন্তু সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, মিথ্যার আশ্রয় নেওয়া আসলে বালুচরে ইমারত গড়ার মতো। কারণ, সত্য গোপন থাকে না, আর একবার মিথ্যা ধরা পড়লে যে আস্থার সংকট তৈরি হয়, তা পুনরুদ্ধার করা বছরের পর বছর কঠোর পরিশ্রমের চেয়েও কঠিন। ....
