হীরার আংটি থেকে দুর্লভ টিকিট, নিলামে টাইটানিকের শতাধিক সামগ্রী
আটলান্টিক মহাসাগরে ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক সামগ্রী সম্প্রতি ইংল্যান্ডে নিলামে বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘তৃতীয় শ্রেণি’র যাত্রী মেরি ম্যানগানের একটি সোনার পকেটঘড়ির; ঘড়িটি বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে। আর বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে। ....
