পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। ....
লোড হচ্ছে...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। ....
ময়মনসিংহের নালিতাবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন। ....
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ....
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। উদ্ধারকৃত কচ্ছপগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে। ....
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। বিজিবির উদ্যোগে বন্যাকবলিত দেড় শতাধিক পরিবারের প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ....
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ....
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ....
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ....
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি) অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। ....
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। ....
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ....
মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আজও নিরাপত্তার চাদরে ঘেরা ট্রাইব্যুনাল এলাকা। ....
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে। ....
দেশের সীমান্ত এলাকায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ২৭২ কোটি ৩১ লাখ ৫০ হাজার মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৬ বাংলাদেশি নাগরিক ও ৮ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ....