জাতিসংঘ মহাসচিবের দৌড়ে এগিয়ে রেবেকা, বাধা ভেটো শঙ্কা
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার অভিজ্ঞ কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একজনের বিরোধিতার কারণে তাঁর চূড়ান্ত মনোনয়ন ও নির্বাচিত হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় করতে না পারলে বিশ্বসংস্থাটির শীর্ষ পদে তাঁর আসীন হওয়ার পথ কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। ....
