লালমনিরহাটে ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় \'গায়েবি মামলা\' দেওয়ার অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মুসরত মদাতির বটতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি পালিত হয়। এতে মামলার অভিযুক্তদের স্বজনসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। ....
