রকির আইকনিক সাজে গিনেস রেকর্ড গড়লেন ৫৭০ ভক্ত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জনপ্রিয় ও আইকনিক চলচ্চিত্র ‘রকি’র প্রধান চরিত্র ‘রকি বালবোয়া’-এর সাজে জড়ো হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ৫৭০ জন মানুষ। ধূসর ট্র্যাকস্যুট, কালো টুপি ও কালো জুতা পরে অংশ নেওয়া ভক্তদের এই জমায়েত ভেঙে দিয়েছে আগের ২৫০ জনের রেকর্ড। গত ১৩ নভেম্বর ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের বিখ্যাত সিঁড়িতে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। ....
