৭ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত
১৯৮৮ সালের ২৭ আগস্ট রংপুরের সীমান্তবর্তী এলাকায় ১০ গ্রাম হিরোইনসদৃশ পাউডার পাওয়া যায় রফিকুল ইসলামের কাছে। পরে রংপুর থানায় চোরাচালান মামলায় গ্রেপ্তার হন তিনি। এ মামলায় রফিকুলকে সাত বছর কারাভোগের সাজা দেন আদালত। সেই সাত বছর কারাভোগও করেন তিনি। ৩৫ বছর পর বেরিয়ে এলো রংপুরের চোরাচালান সম্পর্কিত ট্রাইব্যুনাল ভুল করেছিল। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দায়মুক্তি দিয়ে তাকে খালাস দেন হাইকোর্ট। ....
