Skip to main content

Topic/Tag : গোপালগঞ্জ-৩


টুঙ্গিপাড়ায় তিন বছর বন্ধ থাকার পর এমপির নির্দেশে উন্মুক্ত করা হলো কালভার্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ তিন বছর ধরে বন্ধ থাকা একটি কালভার্টের মুখ উন্মুক্ত করা হয়েছে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশে সোমবার দিনব্যাপী কাজ করে কালভার্টের মুখে জমে থাকা মাটি ও বালি অপসারণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে পানি নিষ্কাশনের পথ সচল হওয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে ওই এলাকার অন্তত ৩০০ পরিবার।