সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।