Skip to main content

Topic/Tag : বিদ্যুৎস্পৃষ্ট


পরশুরামে বিয়ের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

ফেনীর পরশুরামে একটি বিয়ের বাড়িতে আলোকসজ্জার (লাইটিং) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন মজুমদার (২০) নামে এক তরুণ ইভেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।