ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিদ্যুৎ কেন্দ্রে তালা, অবরুদ্ধ কর্মকর্তারা
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন ও মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবিতে ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ২২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দিনভর কর্মসূচির পর কোনো আশ্বাস না পেয়ে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।