রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত যুবক হলেন উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের \'ডি\'-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে হাফেজ মাহাবুব (২৭)। ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।