গণমুখী বাজেটই সবার কাম্য
আগামী ৬ জুন উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতি, ব্যাংকঋণের ক্রমবর্ধমান সুদের হার, ডলার সংকট ছাড়াও আরও কিছু চ্যালেঞ্জের মুখে প্রণীত হতে যাচ্ছে এবারের বাজেট। ৫ লাখ ৪৬ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে বাজেটে ব্যয়ের পরিমাণ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাকি আড়াই লাখ কোটি টাকার ঘাটতি থেকে গেলেও এই ঘাটতি পূরণে নির্ভর করতে হবে বৈদেশিক ঋণ আর অভ্যন্তরীণ ব্যাংক ঋণের উপর। ....
