Image description

রাজধানীর রামপুরায় শিশু তাসলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িতরা এলাকার যত বড় প্রভাবশালীই হোক না কেন, দ্রুততম সময়ে তাদের বিচার নিশ্চিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় নিহত শিশুটির শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, "এই ধরনের গর্হিত অপরাধ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতর শাস্তির আওতায় আনা হবে।"

অপরাধীদের পরিচয় বিবেচ্য হবে না জানিয়ে তিনি আরও বলেন, অপরাধী বাড়িওয়ালা বা এলাকার প্রভাবশালী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসন এ ঘটনায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যার বিচার নিশ্চিত করব।

মানবকণ্ঠ/আরআই