নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারিসহ বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৯ জনের মধ্যে মাদক মামলার একজন, আদালতের পরোয়ানাভুক্ত চারজন, ভ্রাম্যমাণ আদালতের মামলার ১২ জন এবং একজন ছিনতাইকারী রয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক ও অপরাধবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এসএ




Comments