যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি বলছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুনে পুড়ে যায়।
ঘাঁটির কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, বেসামরিক কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন। দুর্ঘটনাটি ঘাঁটির রানওয়ের ভেতরেই ঘটেছে এবং এর পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বি-৫২ মার্কিন বিমানবাহিনীর অন্যতম কৌশলগত দূরপাল্লার বোমারু বিমান, যা প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ১৯৫০-এর দশক থেকে এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে।
মানবকণ্ঠ/আরআই




Comments