ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিডফিল্ডার কাসেমিরোর গোলে ১-১ সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে কাইসু সানোর গোলে এগিয়ে যায় জাপান। সেই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় এশিয়ার প্রতিনিধিরা।
বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ম্যাচের ৫৬ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে হেডে বল জালে জড়িয়ে সমতা ফেরান কাসেমিরো। এর আগে তার আরেকটি হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছিলেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। তবে দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ব্রাজিলের অভিজ্ঞ এই মিডফিল্ডার।
সমতায় ফেরার পর জয়সূচক গোলের খোঁজে আক্রমণ অব্যাহত রেখেছে ব্রাজিল। অন্যদিকে জাপানও পাল্টা আক্রমণে ব্যবধান গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।




Comments