Image description

ম্যাচের ৯০ মিনিটে গোলের দেখা পেল স্পেন। মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে প্রতিযোগিতার শেষ আট নিশ্চিত করেছে তারা।

ঘটনার শুরু ৪০ গজ দূরে রদ্রিকে ফাউলের মধ্য দিয়ে। দ্রুত ফ্রি-কিক নেয় স্পেন। বাম প্রান্ত দিয়ে ফেরান তরেস বল বাড়িয়ে দেন মেরিনোর দিকে। অতিরিক্ত সময়ের মাত্র ছয় সেকেন্ডের মাথায় মেরিনো নিচু ও শক্তিশালী শটে বল পাঠান বাম গোলপোস্টের নিচের কোণায়।

এই একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্পেন। শেষ মুহূর্তের এই আঘাতে বিদায়ের শঙ্কায় থাকা পর্তুগালের টুর্নামেন্ট যাত্রা শেষ হয়ে যায়।

মানবকন্ঠ/এসএস