Image description

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ২০২৬-এ নিজের পঞ্চম গোলটি করেছেন মিকেল ওইয়ারজাবাল। এর মধ্য দিয়ে স্পেনের হয়ে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

এতদিন এই কীর্তি ছিল কেবল দুই স্প্যানিশ কিংবদন্তির-এমিলিও বুত্রাগেনিও (১৯৮৬) ও ডেভিড ভিয়া (২০১০)। ওইয়ারজাবাল তাদের পাঁচ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে করা এই গোলটি স্পেনের বিশ্বকাপ ইতিহাসে তার নামকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। এখন টুর্নামেন্টে আর মাত্র একটি গোল করলেই স্পেনের হয়ে এক বিশ্বকাপ আসরে সর্বাধিক গোলের নতুন একক রেকর্ড গড়বেন তিনি।

স্পেনের হয়ে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতা:

মিকেল ওইয়ারজাবাল (২০২৬) — ৫ গোল*
ডেভিড ভিয়া (২০১০) — ৫ গোল
এমিলিও বুত্রাগেনিও (১৯৮৬) — ৫ গোল