রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের ওই ওয়ার্ডের এসি সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ গ্যাস লিকেজ শুরু হয়। এতে করে সেখানে চিকিৎসাধীন শিশুদের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিষক্রিয়া বা দমবন্ধ পরিস্থিতির কারণে এই প্রাণহানি ঘটেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি হাসপাতালের রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে এবং অভিভাবকদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভ দেখা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments