ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৩টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বল রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারেক রহমান। এর মধ্যে দুটিতেই জয় পান। বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা-১৭ আসনে তিনি পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
এ ছাড়া বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এ নির্বাচনে বিএনপি ও তার জোটেরা মিলে মোট ২১৫ আসনে জয় লাভ করেছে। এদিকে নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। চট্টগ্রামের দুই আসনের ফল পরে ঘোষণা হবে, শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এই নির্বাচনে মোট ভোটের হার শতকরা ৫৯ দশমিক ৪৪ শতাংশ।




Comments