Image description

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন একই আসনের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় আয়োজিত বুখারী শরীফ খতম উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সরোয়ার আলমগীরকে পাশে বসিয়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, তাকে ভোট দেওয়ার মাধ্যমে আমরা জামাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলাম।

এসময় অনুষ্ঠানে বিপুল সংখ্যক আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বুখারী খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর এই প্রকাশ্য সমর্থন ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।