Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারে ভয়বহ অগ্নিকান্ডে ৩ টি দোকান ঘর পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারী) রাত ১ টার দিকে বাজারের পাশে ফেলানো ময়লার স্তুপে দেওয়া আগুন থেকে এই আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
পরে আগুন দ্রুত ছড়িয়ে পরলে ২টি দোকান ঘর সম্পূর্ণ এবং একটির আংশিক পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত দোকান গুলো হলো শাহালম সেখ ও কামাল সরদার এর মুদি দোকান এবং সন্দিপ ঘোসের মিষ্টি দোকান।
 
এ ব্যাপার টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ওয়ারল্যান্স অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। দোকানের পাশের ময়লার স্তুপে দেওয়া আগুন হতে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে ৩ টি দোকানঘর ও মালামাল পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।