পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮টা ৪২মিনিটে কে বা কারা আগুন লাগায় তা জানা যায়নি। আগুন দেখে স্হানীয়রা নিভানোর চেষ্টা করে রাত সোয়া ৯টার দিকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কক্ষের বেঞ্চ ও টিনের বেড়া পুড়ে যায়।
সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে বেশি ক্ষতি হয়নি। নীচের একটি রুমে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয় বলে জানান তিনি।
খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে।




Comments