Image description

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত একজন আহত হয়েছে। নিহত সাবেদ ((১৯) নারায়নগঞ্জ জেলার মতিন এর ছেলে।

জানাগেছে, ঢাকামুখী লেনে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। বেপরোয়া গতির কারনে সোমবার (২ মার্চ) সকাল ৮ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লেগে ওমপাড়া এলাকায় ঘটনাস্থলে একজনের মূত্যূ হয়। এ ঘটনায় সামির (২৪) নামের অপর যুবক আহত হয়েছে। 
 
এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান  ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে উমপাড়া এলাকায় ঢাকামুখী মটর সাইকেল বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং লেগে দূর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন মারাত্মক আহত হয়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ব্যাপারে শ্রীনগর হাসাড়া পুলিশের ইনচার্জ ড. মাহমুদুল হাসান বলেন, বেপোরোয়া গতির কারনে রাস্তার রেলিয়ে লেগে ঘটনাস্থলে একজনের মৃত্যূ হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে রয়েছে।