Image description

জার্মানিতে ২০২৬ সালে উচ্চশিক্ষায় ভর্তি হতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোর্স, শিক্ষার স্তর এবং পাঠদানের ভাষা অনুযায়ী বিভিন্ন পরীক্ষা দিতে হতে পারে। পাশাপাশি কিছু ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট বা একাডেমিক ইভ্যালুয়েশন সেন্টার (এপিএস) সনদও প্রয়োজন হয়।

ভাষা দক্ষতার পরীক্ষা

ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য সাধারণত আইএলটিএস (IELTS) বা টোয়েফল (TOEFL) পরীক্ষার স্কোর জমা দিতে হয়। আর জার্মান ভাষার কোর্সে ভর্তি হতে হলে টেস্টড্যাফ (TestDaF) বা ডিএসএইচ (DSH) পরীক্ষার মাধ্যমে ভাষা দক্ষতার প্রমাণ দিতে হয়।

অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা

স্নাতক পর্যায়ে কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের টেস্টঅ্যাস (TestAS) পরীক্ষার ফল চেয়ে থাকে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে কিছু স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে জিআরই (GRE) স্কোর প্রয়োজন হতে পারে। এছাড়া বিভিন্ন বিজনেস স্কুলের এমবিএ ও ব্যবস্থাপনা–সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য জি–ম্যাট (GMAT) স্কোর চাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ভেদে নিয়ম আলাদা

জার্মানির প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা এক নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তি যোগ্যতা, ভাষা দক্ষতার শর্ত এবং প্রয়োজনীয় পরীক্ষার তথ্য ভালোভাবে যাচাই করা উচিত।

অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর একাডেমিক ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে অতিরিক্ত কোনো পরীক্ষা লাগবে কি না, তা নির্ভর করে বিশ্ববিদ্যালয় ও নির্বাচিত কোর্সের ওপর।