Image description

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে তারা সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকরা জানান, তারা কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে রয়েছে গত মে মাসের বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির টাকা, ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিল এবং নোটিশ পে-বিল পরিশোধ।

এছাড়া শ্রম আইন অনুযায়ী আগামী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা প্রদান, সব শ্রমিক-কর্মচারীর ১০০ শতাংশ সার্ভিস বেনিফিট পরিশোধ এবং প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি না করার দাবি জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই