ঝিনাইদহের কোটচাঁদপুরে অনন্য গাঙ্গলী নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও এলাকাবাসী জানায়; ৩১ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অদম্য মেধাবী ছাত্র্র অনন্য গাঙ্গলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনন্য গাঙ্গলী কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়ার এবং পৌর মহিলা ডিগ্রি কলেজের অবঃ অধ্যাপক প্রফেসর গাঙ্গলী চ্যার্টাজি স্যারের ও মা প্রধান শিক্ষিকা রাধারানী চ্যার্টাজির বড় সন্তান।
গাঙ্গলী রাধারানী দম্পতির এক ছেলে ও এক মেয়ে। ছেলে অনন্য গাঙ্গলী ও মেয়ে লিথি মনি গাঙ্গলী উভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়রনত
অনন্য গাঙ্গলীর অপমৃত্যু তে তাঁর বাবা গাঙ্গলী প্রফেসর জানান তাঁর ছেলের মানসিক সমস্যা ছিলো
পরিবার ও এলাকাবাসীর ধারণা মানসিক সমস্যা থেকেই অনন্য গাঙ্গলী আত্মহত্যা করেছে।
এদিকে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, পোষ্টমোর্টেম। রিপোর্টি হাতে পেলে আমরা ক্লিয়ার জানতে পারবো।




Comments