Image description

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাড়িতা গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধুর নাম ইসমোতারা (৩৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসমোতারা তার স্বামীর বাড়িতে বসবাস করতেন। রবিবার (১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা) পরিবারের অজান্তে বাবার বাড়ির ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।  পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরেই ওই গৃহবধু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।