বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, "ধানের শীষ শান্তি, স্বস্তি ও উন্নয়নের প্রতীক। সারাদেশে আজ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে প্রতিপক্ষদের মাথা নষ্ট হয়ে গেছে। যারা ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, সেই পরাজিত শক্তিরা আজও এ দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।"
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভোটারদের মাঝে গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে আবুল হোসেন আজাদ বলেন, "আপনারা এই দেশে জন্মেছেন, এ দেশে আপনাদের জন্মগত অধিকার রয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি নির্বাচিত হলে আপনাদের জান-মালের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করব। আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে।"
তিনি আরও বলেন, "জনগণের ভালোবাসা নিয়ে জয়ী হতে পারলে কেশবপুরকে সন্ত্রাস ও চাদঁাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব। এখানে কোনো অপরাধীর স্থান হবে না। আমরা ইনশাআল্লাহ কেশবপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব।"
ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে কালাগাছি গ্রামের পাল পাড়াসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এসব বৈঠকে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments