Image description

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাঁরা ভোট প্রার্থনা করেন।

সকাল থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রমে সরওয়ার জামাল নিজামের বড় ছেলে ব্যারিস্টার সাহওয়ার জামাল নিজাম ও পুত্রবধূ ব্যারিস্টার মাহজাবীন ফাতিমা ওমর অংশ নেন। তাঁরা আনোয়ারা সদরের খেঁয়াগড়, খিলপাড়া, ডুমুরিয়া, বড়ুয়াপাড়া ও রূদ্রুরাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মো. সেলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে ব্যারিস্টার সাহওয়ার জামাল ও ব্যারিস্টার মাহজাবীন ফাতিমা বলেন, "এ দেশ আমাদের সবার, এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। আমাদের বড় পরিচয় আমরা সবাই বাংলাদেশি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সরওয়ার জামাল নিজামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করুন। আগামী ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা এই আসনটিকে তারেক রহমানের দেশ গঠনের তালিকায় শীর্ষে রাখতে চাই।"

মানবকণ্ঠ/ডিআর