Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লার পক্ষে উঠান বৈঠক করেন। সোমবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব আগারপাড়া রমজানের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাসির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের আমির মাওলানা আবু বকর সিদ্দিক (দুলাল)। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশকে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত করতে হলে নৈতিক রাজনীতির বিকল্প নেই। তারা “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি মাওলানা আবু বকর সিদ্দিক (দুলাল) বলেন, জামায়াতে ইসলামী দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি আসন্ন নির্বাচনে মো. আনোয়ার হোসেন মোল্লাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

সভা শেষে স্থানীয় নেতা-কর্মীরা প্রার্থীর পক্ষে তবারক বিতরণের মাধ্যমে দোয়া চেয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন

মানবকণ্ঠ/আরআই