কলাপাড়ায় কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জামাদি
গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের সরঞ্জামাদি পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে।
বুধবার সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজাইডিং অফিসারগণ ভোটগ্রহণের ব্যালট পেপারসহ সরঞ্জামাদি গুলো তাদের নিজ নিজ ভোটকেন্দ্রের জন্য বুঝে নেন।
পটুয়াখালী-৪ আসনে বিএনপি'র ধানের শীষ প্রতীকের এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জামায়াত সমর্থিত জোটের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের ডা. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি অফিস সূত্র জানায়, তুই আসনে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২’টি পৌর সভায় ভোটার দুই লক্ষ চৌদ্দ হাজার ৪৮১জন। তন্মধ্যে পুরুষ ভোটার-১০৮৮৩৬, মহিলা ভোটার-১০৫৬৪৫ জন এবং রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছে, এর মধ্যে পুরুষ ভোটার-৪৭৬৬১, মহিলা ভোটার-৪৭২০৩ জন।
এদিকে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার চারটি নির্বাচনী এলাকার মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী,৭ প্লাটুন বিজিবি, ৬ টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে।




Comments