মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা পাকার মাথা এলাকায় বুধবার রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ওয়ার্ডের দুই নেতা তারিকুল শেখ ও আবু মিয়া এর মধ্যে কথা কাটাকাটির কারণে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মাগুরার ২৫০ শয্যা হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments