নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আকরাম, সেক্রেটারি সিফাত
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে আকরাম হোসেন এবং সেক্রেটারি হিসেবে হাসিবুল ইসলাম সিফাত মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘সদস্য সমাবেশ’ অনুষ্ঠানে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়নগঞ্জ জেলার সাবেক সভাপতি ড. ইকবাল হোসেন ভূঁইয়া।
সমাবেশে প্রধান অতিথি নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান। এসময় বক্তারা নতুন সেশনের জন্য মনোনীত নেতাদের সাংগঠনিক দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলা শাখার বিপুলসংখ্যক সদস্য ও কর্মী উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments