Image description

শিল্প, বানিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:শরীফুল আলম বলেছেন, ভালবেসে যে ফুলের মালা আমাকে দিয়েছেন, এই ফুলের মালাই হবে আমার সব চেয়ে বড় চেলেঞ্জ। আমি নেতা নই, আমি কোন মন্ত্রী নই, আমি আপনাদের খাদেম।দেশ ও জাতীর কল্যানে আমার উপর অর্পিত দায়িত্ব যেন ন্যায়, নিষ্ঠা এবং সততার সাথে পালন করতে পারি দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি উত্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।