Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার বিকালে মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকায় শ্বশুর কর্তৃক পুত্রবধুকে একাধিক বার ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। 

অভিযুক্ত হলেন, ওই  এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু সাইদ (৪৮)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, আব্দুস সাত্তার তার মেজো  ছেলে সোহাগকে ছয় মাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে দেয়। এর পর থেকেই তার শ্বশুর বিভিন্ন সময় তাকে কু প্রস্তাব দিয়ে আসছে। এদিকে ওই গৃহবধু শশুরের কু প্রস্তাবে রাজী না হওয়ায় প্রথম রোজার ১ সপ্তাহ আগে বাড়ি ফাঁকা থাকায় ওই গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে ওই। এই  ঘটনা কাউকে বললে প্রানে মেরে ফেলার হুমকি দেয় পুত্রবধূকে। এদিকে ঘটনার পর আরো কয়েকবার পালাক্রমে ধর্ষণ করে তার শশুর। এদিকে একাধিকবার ধর্ষনের ফলে ওই গৃহবধু অসুস্থ্য হয়ে পড়লে বাবার বাড়িতে অবস্থান নেয় পুএবধু।

এদিকে পুত্রবধুকে বাড়িতে আনতে গেলে শ্বশুর বাড়িতে আসতে অস্বীকৃতি জানায় ওই বধু। এসময় শশুর বাড়িতে না যাওয়ার কারন জানতে চাইলে শশুরের ধর্ষনের কথা বাবা মার কাছে জানায় ওই গৃহবধু। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষনের অভিযুক্ত শ্বশুর কে গনপিটুনি দিয়ে  পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুকে উদ্ধার করে পুলিশ।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ শামীম আখতার জানান, পুএবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করা হয়েছে। বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।