বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, নারীরা বর্তমানে শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) রবিউল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা কিউ এ মিল্লাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, সমবায় অফিসার অলি আহাদ, সরকারি কলেজের প্রভাষক সুলতানা মরিয়মসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় নারী নেতৃবৃন্দ।




Comments